ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১৮ দেশের সঙ্গে শ্রমচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ: নুরুল হক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠাতে এখন পর্যন্ত ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে এ তথ্য জানান।
সোমবার (২০ এপ্রিল) সংসদে কুড়িগ্রাম-২ আসনের এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী এ তথ্য উপস্থাপন করেন।
মন্ত্রী বলেন, সৌদি আরবের পর বাংলাদেশি কর্মীদের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। এই বাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এপ্রিলের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত উপদেষ্টা মাহদী আমিন ও তিনি নিজে মালয়েশিয়া সফর করেন এবং সেখানকার সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়। খুব শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো শ্রমবাজার পুনরায় চালু ও সম্প্রসারণে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে ১ লাখ ড্রাইভার তৈরির লক্ষ্যে ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, সেখানে ভিসা নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনায় চারটি দেশের সঙ্গে এমওইউ ও এমওসি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া জাপানের সঙ্গে চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে ১ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে।
তিনি জানান, ২০২৫ সালে মোট ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত