ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৪৯ হাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যুৎ খাতের অন্যতম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) উচ্চপদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন ও মেইনটেন্যান্স) পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
চাকরির বিস্তারিত তথ্য
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন ও মেইনটেন্যান্স)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.৫০ অথবা ৪.০০ এর মধ্যে ২.৫০ থাকতে হবে।
প্রচলিত পদ্ধতিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
সরকারি খাতে (সরকার/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান/স্বায়ত্তশাসিত সংস্থা) কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর সিনিয়র ব্যবস্থাপনা পদে (জাতীয় বেতন স্কেল গ্রেড-৪ বা তদূর্ধ্ব) বিদ্যুৎ খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
রাষ্ট্রায়ত্ত কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের ঊর্ধ্বতন পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেসরকারি খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠানে অন্তত ৩ বছর সিনিয়র ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতার সনদে দায়িত্বসমূহ বিস্তারিতভাবে উল্লেখ থাকতে হবে।
বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ খাতে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।
নিয়োগের মেয়াদ: প্রথমে ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ (সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত)। যোগ্যতার ভিত্তিতে আরও দুই দফা ৩ বছর করে নবায়নযোগ্য।
বেতন-ভাতা: ১ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়া বাসাভাড়া, দুটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদান করা হবে। আয়কর কোম্পানি বহন করবে।
আবেদনের নিয়ম:
নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। ফরম এপিএসসিএলের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনের ঠিকানা:
চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), নাভানা রহিম আরডেন্ট (লেভেল-১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা–১০০০।
শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা