ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের দাম সামান্য বাড়ানো হলেও এর পেছনে বৈশ্বিক বাজারের বড় ধরনের মূল্যবৃদ্ধিই মূল কারণ— এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় আমদানি ব্যয় ব্যাপক বেড়েছে। এতে সরকারের ওপর অতিরিক্ত প্রায় দুই বিলিয়ন ডলারের চাপ তৈরি হয়েছে।
মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির আগে বিশ্ববাজারে তেলের যে মূল্য ছিল, বর্তমান পরিস্থিতিতে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বাস্তবতায় সরকার চাইলে বড় পরিসরে দাম বাড়াতে পারত, কিন্তু জনগণের স্বার্থ বিবেচনায় তা করা হয়নি।
তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার ভর্তুকির মাধ্যমে অতিরিক্ত ব্যয়ের বড় অংশ নিজেই বহন করছে। সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখাই সরকারের প্রধান লক্ষ্য।
এদিকে নতুন নির্ধারিত দামে রোববার থেকেই দেশজুড়ে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম বেড়ে হয়েছে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকা। এছাড়া কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১৩০ টাকা।
এর আগে প্রতি লিটার অকটেন ছিল ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হচ্ছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ