ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুদ্ধের জেরে বাজারে অস্থিরতা, বড় ধসের আশঙ্কা নেই
নিজস্ব প্রতিবেদক : আজ সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচক সামান্য কমলেও একটি অপরিবর্তিত রয়েছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। এছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে বাজার স্থিতিশীল থাকার কথা থাকলেও যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ায় তা হচ্ছে না। যখনই যুদ্ধবিরতির ঘোষণা আসছে তখনই বাজার উর্ধ্বমুখী হচ্ছে। পক্ষান্তরে সেই বিরতির সিদ্ধান্ত থেকে সরে আসতেই বাজার নিম্নমুখী হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি না থাকলে বাজার পরিস্থিতি থাকতো চাঙ্গা। তবে পরিস্থিতি যাই হোক, বড় ধসের আশঙ্কা নেই। তাই সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭.৫৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২.২১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯০.৩১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৫টির দর বেড়েছে, ২২৩টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮০৬ কোটি ১৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৩ কোটি ৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩১ কোটি ৪২ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টির, কমেছে ১০৭টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫৯.২০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪.৯১ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত