ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সপরিবারে ‘কবি চিতাবাঘ’ দেখলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিশুদের পরিবেশনায় মঞ্চস্থ হওয়া নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করতে হঠাৎই রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তাদের আগমনে পুরো মিলনায়তনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মহিলা সমিতির মঞ্চে তারা নাটকটি উপভোগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী পরিবারসহ সেখানে পৌঁছান এবং সরাসরি নাটক উপভোগ করেন। উপস্থিত দর্শকরা তাদের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে, গত ৩ এপ্রিল মেয়েকে সঙ্গে নিয়ে ধানমন্ডির জিগাতলার সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন সন্ধ্যার শোতে অংশ নেন তারা।
হঠাৎ করে সরকারপ্রধানের আগমনে শিশু শিল্পী ও দর্শকদের মধ্যে বিস্ময় এবং আনন্দের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই কাছে থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা মঞ্চে ওঠার সময় দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
তিনি বলেন, এটি শুধুই বিনোদনের সফর নয়; মূলত শিশু শিল্পীদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠান শেষে তিনি শিশু শিল্পীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
নওশিন আফসানা বৃষ্টির গল্প অবলম্বনে নির্মিত এই নাটকের নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস, যা শিকড় চিলড্রেন থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান