ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আজ শনিবার (১১ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় টানা প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগেই গ্রাহকদের এ বিষয়ে অবহিত করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের ওসমানী বিমানবন্দর সংলগ্ন এলাকা এবং নাটোরের চৌকিরপাড় ফিডারের আওতাধীন এলাকায় মূলত এই বিদ্যুৎ বিভ্রাট কার্যকর হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানায়, লাক্কাতুয়রা স্টেডিয়াম উপকেন্দ্রের অধীনে থাকা তিনটি ফিডারের এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে—ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, সিলেট ক্লাব, পর্যটন ও এডভেঞ্চার ওয়ার্ল্ড, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, আবাদানি, বড়শালা বাজারের কিছু অংশ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা এবং সালুটিকর ঘাট এলাকা।
অন্যদিকে নাটোরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে নেসকো। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চৌকিরপাড় ফিডার এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আরও উন্নত বিদ্যুৎ সেবা দেওয়ার লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য বিউবো ও নেসকো উভয় কর্তৃপক্ষই গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি বাসিন্দাদের প্রয়োজনীয় কাজ আগেভাগে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর