ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত ৩৫ মিনিটে যাতায়াত সম্ভব: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যানজট কমাতে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে উত্তর ঢাকার যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এসব উদ্যোগ সম্পন্ন হলে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৩৫ থেকে ৪০ মিনিট এমন তথ্য জানানো হয়েছে জাতীয় সংসদে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী শেখ রবিউল আলম। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
মন্ত্রী জানান, ঢাকা-১৮ এলাকার যানজট নিরসনে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বনানী ওভারপাস থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়ক উন্নয়ন, বলাকা ভবন ও তৃতীয় টার্মিনাল সংলগ্ন এলাকায় সড়ক প্রশস্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে।
ঢাকা মেট্রোরেলের অংশ হিসেবে এমআরটি লাইন-১-এর কাজ চলছে। এয়ারপোর্ট থেকে কুড়িল পর্যন্ত এই লাইন চালু হলে রাজধানীর উত্তরাঞ্চলের যানজট অনেকটাই কমবে।
এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। এই সড়ককে ৮-লেনে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি ৮টি ফ্লাইওভার ও প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে মাত্র ৩৫-৪০ মিনিটেই এই রুট অতিক্রম করা সম্ভব হবে।
যাত্রীসেবার মান বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর মাধ্যমে ৩৪০টি সিএনজিচালিত একতলা এসি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাস চালু হলে উত্তরা, এয়ারপোর্ট ও খিলক্ষেত রুটে আধুনিক গণপরিবহন সুবিধা বাড়বে।
পরিকল্পিত এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে রাজধানীর উত্তরাঞ্চলে যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা করছে সরকার। এতে যাতায়াত হবে দ্রুত ও স্বস্তিদায়ক, পাশাপাশি নগরবাসীর দৈনন্দিন দুর্ভোগও উল্লেখযোগ্যভাবে কমবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার