ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবা নারী ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ওই নারীকে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়।
এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। গত ২ এপ্রিলের ঘটনার পর তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চারদিন চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। হাসপাতালের ছাড়পত্রেও যৌন নির্যাতনের বিষয়টি উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী ফরিদপুর পৌরসভার বাসিন্দা। অভিযুক্ত সুজন শেখ (৩৫) পশ্চিম আলীপুর এলাকার মৃত হালিম শেখের ছেলে। স্থানীয়দের মতে, সুজনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সখ্যতা রয়েছে। স্বামীর মৃত্যুর পর প্রায় ১০ বছর ধরে অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন ওই নারী। সরকারি সহায়তা না পাওয়ায় প্রতিবেশী সুজন শেখ তাকে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সকালে কার্ড করার কথা বলে সুজনের সঙ্গে রিকশায় বের হন তিনি। তবে উপজেলা পরিষদে না নিয়ে গিয়ে তাকে শহরের গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নেওয়া হয় এবং একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে স্বজনদের বিষয়টি জানান তিনি। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে ৬ এপ্রিল বাড়ি ফেরেন। পরবর্তীতে মঙ্গলবার থানায় মামলা করেন।
ভুক্তভোগী জানান, সরকারি সহায়তার আশায় বিশ্বাস করে তিনি প্রতারণার শিকার হয়েছেন। অন্যদিকে অভিযুক্ত সুজন শেখ ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ওই নারী তার বাড়িতে এলে তিনি রাগের মাথায় লাথি দেন, তাই তাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তবে এ বক্তব্যের সত্যতা মেলেনি বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত