ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
তিন দেশের যুদ্ধ থামার ঘোষণায় ইতিবাচক ধারায় ফিরল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক, ৮ এপ্রিল ২০২৬: যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ব অর্থনীতিসহ শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছিল। কিন্তু আজ সেই যুদ্ধ বিরতির সিদ্ধান্তে বিশ্বজুড়ে ফিরেছে স্বস্তি। যার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারেও। এর প্রভাবে উল্লেখযোগ্য হারে বেড়েছে সূচক ও লেনদেন। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার সংশ্লিষ্টদের মতে, যেকোনো নেতিবাচক প্রভাবেই শেয়ারবাজারে পতন ঘটে। তিন দেশের যুদ্ধের কারণেই সেই অবস্থা সৃষ্টি হয়েছিল। কিন্তু আজ সেই যুদ্ধ বিরতির ঘোষণায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এ কারণে শেয়ারবাজারের সব ক্ষেত্রেই ইতিবাচক ধারা দেখা গেছে। তবে এর মধ্যে যেকোনো শেয়ারে বিনিয়োগ না করে ভালো শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬১.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৭.৯৬ পয়েন্টে| এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩০.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫.৯৭ পয়েন্টে| ডিএসই-৩০ সূচক ৫৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬.০৬ পয়েন্টে|
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়| এর মধ্যে ৩৬৭টির দর বেড়েছে, ১৫টির দর কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে|
ডিএসইতে এদিন প্রায় ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে| আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৯৭ কোটি ১ লাখ টাকার| অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৯৪ কোটি ৫৮ টাকা|
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে| আগেরদিন সিএসইতে ২৬ কোটি ৬৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল|
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৮টির এবং পরিবর্তন হয়নি ৮টির|
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৮.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৮.০৬ পয়েন্টে| আগেরদিন সূচক সিএএসপিআই ৮.৩৯ পয়েন্ট বেড়েছিল|
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত