ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বৈশ্বিক টানাপোড়ন উপেক্ষা করে শেয়ারবাজারে ইতিবাচক ধারা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অস্থিরতা কাটিয়ে দেশের শেয়ারবাজারে ফিরেছে ইতিবাচক প্রবাহ। সপ্তাহের শুরুর দিকে টানা দুই দিন পতনের পর গতকাল উত্থান শুরু হয়, যা আজও (০৭ এপ্রিল, ২০২৬) অব্যাহত রয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও টাকার অঙ্কে লেনদেন উভয়ই বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদরও বেড়েছে বলে জানা গেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, তিন দেশের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা বিরাজ করলেও তার মধ্যেই দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক সংকেত। আগের দিনের ধারাবাহিকতায় আজও উত্থানের মাধ্যমেই লেনদেন সম্পন্ন হয়েছে। আজ সূচকের ওঠানামাও ছিল ইতিবাচক, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়েছে বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৬.৮৭ পয়েন্টে| এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫.৮১ পয়েন্টে| ডিএসই-৩০ সূচক ১৬.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭১.৩৭ পয়েন্টে|
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়| এর মধ্যে ২৭৫টির দর বেড়েছে, ৭০টির দর কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে|
ডিএসইতে এদিন প্রায় ৫৯৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে| আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার| অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১২৬ কোটি ২২ টাকা|
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে| আগেরদিন সিএসইতে ৩১ কোটি ৩৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল|
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ৭০টির এবং পরিবর্তন হয়নি ২৫টির|
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮৯.৭৬ পয়েন্টে| আগেরদিন সূচক সিএএসপিআই ৫.৮৪ পয়েন্ট কমেছিল|
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে