ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ফের ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার অগ্রগতির অংশ হিসেবে মঙ্গলবার (৭ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হয়।
আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন তাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে পল্টন মডেল থানার একটি মামলায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে তাকে তিন দফায় মোট ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০ থেকে ৭০০ নেতাকর্মী। ওই সময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয় বলে উল্লেখ রয়েছে।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দেলোয়ার হোসেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
এ ঘটনায় ২০২৫ সালের জুলাইয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৪ মার্চ পল্টন মডেল থানার এক মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিনের এবং সর্বশেষ ৪ এপ্রিল তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ