ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
স্কুল-কলেজ স্বীকৃতির অনুমোদন শিক্ষা বোর্ডের অধীন থাকছে না
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ প্রতিষ্ঠা ও স্বীকৃতি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে সরকার। এতদিন শিক্ষা বোর্ডের অধীনে থাকা গুরুত্বপূর্ণ এই দায়িত্ব আবারও সরাসরি শিক্ষা মন্ত্রণালয়-এর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, যা শিক্ষা প্রশাসনে নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।
রবিবার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ শিক্ষা বোর্ডগুলোকে জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির অনুমোদন এ বিভাগের জারিকৃত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি নীতিমালা-২০২২' এবং সংশোধিত নীতিমালা-২০২৩ এর অনুচ্ছেদ ১৭ (খ) অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত হলো। শিক্ষামন্ত্রীর অনুমোদনক্রমে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দেয়া হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে। দীর্ঘ প্রায় চার বছর পর সেই দায়িত্ব আবারও শিক্ষা মন্ত্রণালয়ের হাতে দেওয়া হলো।
এই সিদ্ধান্তের ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন প্রক্রিয়ায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি নীতিমালা বাস্তবায়নে সমন্বয় ও তদারকি বাড়বে বলেও ধারণা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু