ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মা সহ গ্রেপ্তার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খান
বিনোদন ডেস্ক: আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খান (২২) কে তার মা ও ভাইসহ গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোণার আকপাড়া থানায় দায়ের হওয়া একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের আটক করা হয়।
শনিবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়া।
ওসি রুবেল হাওলাদার জানান, প্রিয়া খান, তার মা ও ভাইয়ের বিরুদ্ধে নেত্রকোণার আকপাড়া থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আকপাড়া থানা পুলিশ এসে তাদের নিজেদের থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর