ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের নাজিরপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ফ্যানের পাখা খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৮১ নম্বর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো সৌভিক সমাদ্দার (১১) ও রাবেয়া খাতুন (১১)। সৌভিকের মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অপরদিকে রাবেয়াকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাবেয়া জানায়, সকালে প্রায় ২৫ জন শিক্ষার্থী একটি পরিত্যক্ত ভবনের তৃতীয় শ্রেণির কক্ষে গণিত ক্লাস করছিল। এ সময় হঠাৎ চলন্ত ফ্যানের পাখা ভেঙে সৌভিকের মাথার ওপর পড়ে, এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পাখার একটি অংশ তার নিজের মাথাতেও আঘাত করে।
ক্লাসে দায়িত্বে থাকা সহকারী শিক্ষিকা রিক্তা মন্ডল বলেন, শিক্ষার্থীদের কাজ দিতে গিয়ে হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখেন ফ্যানটি খুলে নিচে পড়ে গেছে। পরে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্নিগ্ধা রানী মন্ডল জানান, পুরোনো ভবন হওয়ায় সেটি ঝুঁকিপূর্ণ ছিল, তবে শিক্ষার্থী বেশি হওয়ায় সেখানে ক্লাস নেওয়া হচ্ছিল। ঘটনার সময় তিনি অন্য একটি বৈঠকে ছিলেন। গুরুতর আহত শিক্ষার্থীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অতনু হালদার জানান, আহত দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যজনের আঘাত তুলনামূলক কম হওয়ায় তাকে স্থানীয়ভাবে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন আছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর