ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অস্বাভাবিক লেনদেন-দর বৃদ্ধি: ব্যাখ্যা চাইলেও চুপ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফ্যাব্রিকসের শেয়ারের দর ও লেনদেনে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা গেছে। এ প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠালেও এখনো কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির কাছে এ সংক্রান্ত একটি ব্যাখ্যাপত্র পাঠানো হয়। তবে নির্ধারিত সময় পার হলেও কোম্পানির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
সাধারণত, কোনো কোম্পানির শেয়ারের দর বা লেনদেনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ডিএসই সংশ্লিষ্ট কোম্পানির কাছে এর কারণ জানতে চায়। কিন্তু এ ক্ষেত্রে এখনো পর্যন্ত হামিদ ফ্যাব্রিকসের নীরবতা বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৭ টাকা ৪০ পয়সা, যা ০১ এপ্রিল বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সায়। মাত্র ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৭০.২৭ শতাংশ। এই অস্বাভাবিক উত্থানের কারণ জানতেই ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠিয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত