ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্বস্তির বার্তা দিল পাম্প মালিক সমিতি
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকট নিয়ে উদ্বেগের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে পেট্রল পাম্প মালিকদের সংগঠন। তাদের দাবি, শনিবার থেকেই দেশের জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
শুক্রবার এক জরুরি বিবৃতিতে এ তথ্য জানিয়ে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি বলছে, অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করে স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহ করলেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।
বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল জানান, সাম্প্রতিক সময়ে পেট্রল পাম্পগুলোতে যে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে, তা অস্বাভাবিক এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতায় এমন চাপ তিনি আগে দেখেননি বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় গ্রাহকদের সংযত আচরণ অত্যন্ত জরুরি। অযথা আতঙ্ক ছড়িয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করার পরামর্শ দেন তিনি।
সংগঠনটি জানায়, মার্চ মাসে টানা সরকারি ছুটির কারণে সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটে। এর ফলেই দেশের বিভিন্ন স্থানে কিছু পাম্পে অস্থায়ীভাবে তেলের ঘাটতি তৈরি হয়।
তবে এই সংকট স্থায়ী নয় উল্লেখ করে তারা আশাবাদ ব্যক্ত করে, শনিবার থেকেই সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে এবং খুব দ্রুত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর