ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বরেকর্ড করল স্পাইডার-ম্যানের ট্রেলার
বিনোদন ডেস্ক: মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির আগেই এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছে। গত ১৭ মার্চ ট্রেলারটি প্রকাশের মাত্র চার দিনের মাথায় এটি ১০০ কোটি বা ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এই ঐতিহাসিক রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়।
ট্রেলারটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ভিউয়ের দিক থেকেও আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। প্রথম দিনেই এটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়েছে। এর আগে এই রেকর্ডটি ছিল ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ (৩৬ কোটি ৫০ লাখ) এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (৩৫ কোটি ৫৫ লাখ) সিনেমার দখলে।
ট্রেলারের কাহিনীতে দেখা যায়, আগের কিস্তির রেশ ধরে পিটার পার্কার এখন এমন এক পৃথিবীতে বাস করছেন যেখানে জাদুকরী মন্ত্রের প্রভাবে কেউ তাকে চেনে না। কোনো পরিচিতি বা ব্যক্তিগত সম্পর্ক ছাড়াই তাকে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হচ্ছে। স্পাইডার-ম্যান হিসেবে প্রতিকূলতা মোকাবিলা করলেও পিটারের পাশে এবার নেই কোনো প্রিয়জন।
ট্রেলারে পিটার পার্কার ও এমজের (জেনডায়া) রসায়ন ফুটে উঠলেও একটি নতুন মোড় দেখা গেছে। এমজে তার জীবনে এগিয়ে গেলেও পিটারের কথা তাঁর কিছুই মনে নেই। পিটারের মনে গভীর মমতা থাকলেও এমজেকে নিরাপদ রাখতে তিনি পরিচয় গোপন রেখে দূরত্ব বজায় রাখছেন। পুরো ট্রেলার জুড়েই একাকী লড়াই ও স্পাইডার-ম্যানের চারিত্রিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
সব ঠিক থাকলে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩১ জুলাই সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)