ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নিউজিল্যান্ডে বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ, বছরে ৩৯ লাখ টাকা উপবৃত্তি
ডুয়া ডেস্ক: বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন এমন মেধাবীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়। ‘ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে তিন বছর মেয়াদী পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ওয়েলিংটন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রতি বছর এই স্কলারশিপের মাধ্যমে ১১০ জন গবেষককে নির্বাচন করা হয়।
গবেষণার বিষয়সমূহ:
স্থাপত্য (আর্কিটেকচার), ব্যবসা ও সরকার, ডিজাইন বা নকশা, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, সংগীত, প্রযুক্তি এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে এখানে উচ্চতর গবেষণা ও পিএইচডি করার সুযোগ রয়েছে।
সুযোগ-সুবিধা:
নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
বার্ষিক উপবৃত্তি হিসেবে প্রায় ৩২ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ লাখ ২৫ হাজার ৪৪৩ টাকার সমান।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
ন্যূনতম চার বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
অ্যাকাডেমিক ফলাফল অত্যন্ত ভালো হতে হবে। ৪.০ স্কেলের জিপিএ-তে কমপক্ষে ৩.০ থাকতে হবে অথবা প্রথম শ্রেণি বা উচ্চ-শ্রেণির সম্মান ডিগ্রি থাকতে হবে।
আবেদনের সময়সীমা:
এই স্কলারশিপের জন্য বছরে তিনবার আবেদন করা যায়। আবেদনের সময়সীমাগুলো হলো— ১ মার্চ, ১ জুলাই এবং ১ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ আগ্রহী প্রার্থীরা বছরে তিনবারই সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণের।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে ভিক্টোরিয়া ইউনিভার্সিটির নির্ধারিত পোর্টালে ভিজিট করুন এখানে ক্লিক করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি