ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
১০ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে মানসিক স্বাস্থ্যসেবা
ডুয়া ডেস্ক: ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং ইউনেস্কো যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ইউজিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এ উপলক্ষে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইউজিসির সভাকক্ষে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) একটি সভা আয়োজন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রকল্পের অধীনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার শিকার দেশের ২২টি পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা অঞ্চলের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং শিক্ষায় তাদের পূর্ণ মনোযোগ নিশ্চিত করতে কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
সভায় শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা যাচাই করে কাউন্সেলিং সেবা প্রদানের পাশাপাশি চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক তৈরি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন সভায় বলেন, “জুলাই-অগাস্ট বিপ্লবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গুরুতর মানসিক চাপের মধ্যে রয়েছে। কাউন্সেলিং সেবা প্রদান করা অতীব জরুরি। যাতে শিক্ষার্থীরা এই সংকট তাড়িয়ে বেরিয়ে আসতে পারে।”
অধ্যাপক মেহজাবিন হক বলেন, “আন্দোলনে আহত শিক্ষার্থীদের ওপর মনোদৈহিক চাপ পড়েছে। ক্রমশ তাদের মধ্যে মানসিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাদের ট্রমা থেরাপির মাধ্যমে চিকিৎসা দিতে হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, “আন্দোলনের পরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসুরক্ষায় কিছু উদ্যোগ নেওয়া হলেও সরকারি সহায়তা পর্যাপ্ত ছিল না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই দিকটি গুরুত্ব পায়নি। তাই এই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
ছাত্র সমন্বয়ক তারেকুল ইসলাম প্রস্তাব দেন, “মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোকেও অন্তর্ভুক্ত করা উচিত। কারণ এই আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)