ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার নানা বিষয় নিয়ে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (৯ মার্চ) রাজধানীর সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের প্রশাসনিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
আলোচনার শুরুতে উপদেষ্টা চীনকে বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ হিসেবে উল্লেখ করে দেশটির সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানান তিনি।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুদেশ। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে তিনি বেগম খালেদা জিয়ার অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং প্রশাসনিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়টি তুলে ধরলে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং চীনের কেন্দ্রীয় জনপ্রশাসন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হলে উভয় দেশের জন্য তা উপকারী হবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ইয়াও ওয়েন বলেন, তার নতুন নেতৃত্বধারা চীনের কাছে আশাব্যঞ্জক। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকের শেষদিকে উপদেষ্টা বলেন, অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও টেকসই রাষ্ট্র গঠনের পথে বাংলাদেশের যাত্রায় চীন আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়