ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
'প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৪ নারী'
নিজস্ব প্রতিবেদক: পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার নির্বাচিত এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৪টি নারী প্রধান পরিবারকে এই বিশেষ কার্ড দেওয়া হবে।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানান।
মন্ত্রী জানান, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই কার্ড দেওয়া হচ্ছে, যেখানে পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের ৫ জন সদস্য সামাজিক সুরক্ষা সুবিধা পাবেন। পাইলট পর্যায়ে নির্বাচিত প্রতিটি পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জি-টু-পি (G2P) পদ্ধতিতে পাবেন। পরবর্তীতে এই ভাতার পরিবর্তে সমমূল্যের খাদ্যপণ্য দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।
তবে এই সুবিধার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। মন্ত্রী বলেন, "ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান যদি অন্য কোনো সরকারি ভাতা পান, তবে তার সেই পূর্বের সুবিধা বাতিল হবে। এছাড়া পরিবারের কোনো সদস্য সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করলে, কিংবা পরিবারে গাড়ি, এসি বা ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র থাকলে তারা এই ভাতার যোগ্য হবেন না।"
পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে সফটওয়্যারের মাধ্যমে 'প্রক্সি মিনস টেস্ট' বা দারিদ্র্য সূচক নির্ধারণ করে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। এতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ নেই বলে দাবি করেন মন্ত্রী। এই কার্ডগুলোতে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তিসহ আধুনিক স্মার্ট চিপ ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত নিরাপদ ও দীর্ঘস্থায়ী হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত