ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ইরান-ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধে ৪ বাংলাদেশি নি'হত, আহত ১৪
নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ৪ জন বাংলাদেশি নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। নি'হতদের মধ্যে সৌদি আরবে ২ জন, বাহরাইনে ১ জন এবং দুবাইয়ে ১ জন রয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকালে দুবাইয়ে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণকালে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই সংকট মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সহমর্মিতা প্রদানের নিশ্চয়তা দিয়েছে। এছাড়া টাঙ্গাইলের বাসিন্দা বাচ্চু মিয়াসহ অন্যান্য নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বর্তমানে আহত ১৪ জন প্রবাসীকে সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা দূতাবাসের মাধ্যমে চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে।
প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, "আপনারা সংঘাতপূর্ণ এলাকা এবং বিশেষ করে যেসব স্থান আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে, সেগুলো এড়িয়ে চলুন। সংশ্লিষ্ট দেশের দেওয়া সতর্কতামূলক সাইরেন ও দিকনির্দেশনা মেনে চলুন।" এছাড়া সোশ্যাল মিডিয়ায় কোনো উসকানিমূলক বা আইনবিরোধী তথ্য প্রচার না করার জন্যও তিনি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, "নাগরিকদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা একটি হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। নিহত আহমদ আলীর মরদেহ আজ তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় দাফন করা হবে। সরকারের পক্ষ থেকে আমরা প্রবাসীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছি।"
উল্লেখ্য, আহমদ আলীর মরদেহ আজ সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)