ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পুঁজিবাজার সাংবাদিকতায় ৯ জনকে সম্মাননা দিল বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারভিত্তিক দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে প্রথমবারের মতো ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজার সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিন ক্যাটাগরিতে মোট ৯ জন সাংবাদিকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
বিএসইসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন—এই তিন ক্যাটাগরির প্রতিটিতে একজন করে বিজয়ী এবং দুইজন করে বিশেষ পুরস্কার অর্জন করেছেন।
পুরস্কার বিজয়ীদের তালিকা:
প্রিন্ট ক্যাটাগরি: এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবীব রাসেল। এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন দৈনিক ইত্তেফাক-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জলিল রায়হান মুন্না এবং দৈনিক সমকাল-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহীম।
ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরি: এই বিভাগে বিজয়ী হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা। বিশেষ পুরস্কার অর্জন করেছেন এখন টিভির নিজস্ব প্রতিবেদক আতাউর রহমান এবং যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন।
অনলাইন ক্যাটাগরি: অনলাইন বিভাগে বিজয়ী হয়েছেন রাইজিং বিডির জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম। বিশেষ পুরস্কার পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন এবং বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম এ কালাম।
বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে এবারই প্রথম এই অ্যাওয়ার্ড ও ফেলোশিপ চালু করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের একটি স্বাধীন জুরিবোর্ড প্রতিবেদনগুলো মূল্যায়ন করে বিজয়ীদের মনোনীত করেছেন। পুঁজিবাজারের উন্নয়নে তথ্যনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থাটি।
এসপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল