ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪–০৮ জানুয়ারি) শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আলোচ্য সময়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ২ হাজার ৩৭২ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৯৫৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা বেশি। লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মোট ৬টি খাত। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এসব তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে সব খাতেই লেনদেন বাড়লেও টাকার অংকে সবচেয়ে বেশি অবদান ছিল ব্যাংক, ওষুধ ও রসায়ন, বস্ত্র, খাদ্য ও আনুষঙ্গিক, জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রকৌশল খাতে।
সপ্তাহজুড়ে সর্বাধিক লেনদেন হয়েছে ব্যাংক খাতে। আলোচ্য সময়ে এ খাতে লেনদেনের পরিমাণ ছিল ৪৫৩ কোটি ৩২ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৯.১১ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় এই খাতে লেনদেন বেড়েছে ৭৬.২৯ শতাংশ। প্রতিদিন গড়ে ব্যাংক খাতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। সপ্তাহজুড়ে এই খাতে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ১১ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৪.৫৯ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় এ খাতে লেনদেন বেড়েছে ৭১.৮৭ শতাংশ। দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৬৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতে। আলোচ্য সপ্তাহে এই খাতে লেনদেনের পরিমাণ ছিল ৩১৪ কোটি ৬৪ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৩.২৭ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৫.৮১ শতাংশ। প্রতিদিন গড়ে বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা।
এ ছাড়া অন্য তিন খাতের মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে ১৯৮ কোটি ৯৫ লাখ টাকা, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১৮৩ কোটি ২৭ লাখ টাকা এবং প্রকৌশল খাতে ১৭৪ কোটি ১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল