ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন, দাফন আজিমপুরে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষ হয়। ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লেকচারার ডা. আয়েশা পারভিন ময়নাতদন্ত কার্য পরিচালনা করেন। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সূত্রে জানা গেছে, মুছাব্বিরের পেটের ডান পাশে প্রায় আধা ইঞ্চি পরিমাণ একটি গভীর ছিদ্র পাওয়া গেছে, যা মূলত আগ্নেয়াস্ত্রের গুলির আঘাত।
নিহত মুছাব্বিরের শ্যালক জাহিদ হোসেন খোকন জানান, মরদেহ বুঝে পাওয়ার পর প্রথমে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার নিজের এলাকা কারওয়ান বাজারে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। তিন সন্তানের জনক মুছাব্বির পরিবার নিয়ে কারওয়ান বাজার এলাকাতেই থাকতেন।
উল্লেখ্য, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনের গলিতে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মুছাব্বির ও কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর মুছাব্বিরকে মৃত ঘোষণা করা হয় এবং মাসুদ বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট