ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
তফসিলের পর আন্দোলন-সমাবেশ নিয়ে সরকারের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এখন সরকারের প্রধান লক্ষ্য। তাই তফসিল ঘোষণার পর জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি বরদাশত করা হবে না।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় ইতিমধ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তফসিলের পর কেউ বেআইনিভাবে সভা-সমাবেশে অংশ নিলে তাদের আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গত দেড় বছরে সরকার সাধ্যমতো বিভিন্ন দাবি মেনে নিয়েছে। কিন্তু এখন আমরা নির্বাচনমুখী সময়ে আছি। তাই সবার প্রতি আহ্বান, এখন আর কোনো আন্দোলন বা উত্তেজনা সৃষ্টি না করে আপনাদের দাবি-দাওয়া নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকারের কাছে পেশ করুন।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে