ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
চলতি সপ্তাহে আসছে ৯ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ও ইপিএস
নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- গ্লোবাল হেভিকেমিক্যাল, এপিএসসিএল বন্ড, জিপিএইচ ইস্পাত, প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড, গোল্ডেনসন, এমটিবি পারপেচ্যুয়াল বন্ড, সিলকো ফার্মা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড।
সভায় ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে গ্লোবাল হেভিকেমিক্যাল ও জিপিএইচ ইস্পাত।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড।
অর্ধবার্ষিক আর্থিক বছরের জন্য জিরো কুপন রেট ঘোষণা করবে এপিএসসিএল বন্ড।
২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড।
০৬ ডিসেম্বর, ২০২৫ থেকে ০৫ জুন, ২০২৬ পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষনা করবে এমটিবি পারপেচ্যুয়াল বন্ড।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড।
গোল্ডেনসন ও সিলকো ফার্মা (জুলাই-সেপ্টেম্বর’২৫) প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স (জানুয়ারি-মার্চ’২৫) প্রথম প্রান্তিক, (এপ্রিল-জুন’২৫) দ্বিতীয় প্রান্তিক এবং (জুলাই-সেপ্টেম্বর’২৫) তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও বিষয় নিচে তুলে ধরা হলো-
৩০ নভেম্বর
বিকাল ৩টায় ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ডিভিডেন্ড ঘোষণা করবে।
বিকাল সাড়ে ৩টায় সিলকো ফার্মার প্রথম প্রান্তিক ইপিএস প্রকাশ।
বিকাল সাড়ে ৩টায় এমটিবি পারপেচ্যুয়াল বন্ডের জিরোকুপন রেট ঘোষণা।
বিকাল ৪টায় গোল্ডেন সনের প্রথম প্রান্তিক ইপিএস প্রকাশ।
বিকাল সাড়ে ৪টায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক ও তৃতীয় প্রান্তিক ইপিএস প্রকাশ।
০১ ডিসেম্বর
বিকাল ৩টায় প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ডিভিডেন্ড ঘোষণা।
বিকাল ৪টায় জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা।
০৩ ডিসেম্বর
বিকাল ৩টায় এপিএসসিএল বন্ডের অর্ধবার্ষিকী কুপন রেট ঘোষণা।
০৪ ডিসেম্বর
বিকাল ৩টায় গ্লোবাল হেভিকেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)