ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
দুদকের সামনে ককটেল ফাটিয়ে পালালো দুর্বৃত্তরা
২০২৫ নভেম্বর ২৭ ২০:৩৭:০৭
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত দুদকের প্রধান ফটকের বিপরীত পাশে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত পালিয়ে যায়।
এসআই আব্দুল কাদির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। যারা এই নাশকতা চালিয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)