ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
পোস্টাল ভোটের কার্যক্রম সফল করতে ইসির নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ব্যালট’ এর মাধ্যমে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের আওতায় এই ভোট প্রক্রিয়া পরিচালনার জন্য গত ১০ নভেম্বর নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পোস্টাল ভোটের কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
পোস্টাল ভোটের কার্যক্রম সফল করতে গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো হলো:
বিধি ও পরিপত্র প্রণয়ন: ‘পোস্টাল ভোট (আইটি সাপোর্টেড)’ বিষয়ক বিধি ও পরিপত্র আগামী ১৩ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রচারণা: বাংলাদেশ ডাক বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যবহার করে পোস্টাল ভোটের প্রচারণা চালানো হবে।
ঝুঁকি নিরসন: ‘পোস্টাল ভোট বিডি অ্যাপ’ এর জন্য রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স প্রস্তুত করে ঝুঁকি নিরসনের ব্যবস্থা করবে ওসিভি-এসডিআইপি।
লাইভ ডিসপ্লে: আগামী ১৮ নভেম্বর থেকে নির্বাচন ভবনের ৩য় তলায় এবং ভবনের বাইরে পোস্টাল ভোটিং কার্যক্রমের লাইভ ডিসপ্লে নিশ্চিত করা হবে।
নিশ্ছিদ্র নিরাপত্তা: আর্মি প্রিন্টিং প্রেস ও বাংলাদেশ ডাক বিভাগের তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে (এমপিসি) মোবাইল ফোন বা ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে এবং সিসিটিভি কাভারেজ নিশ্চিত করা হবে।
পরিদর্শন: আগামী ২০ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক আর্মি প্রিন্টিং প্রেস ও তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারের কার্যক্রম পরিদর্শন করা হবে।
ব্যালট প্রেরণ: তফসিল ঘোষণার পর দিন থেকে বাংলাদেশ ডাক বিভাগ প্রবাসী ভোটারদের কাছে এবং প্রতীক বরাদ্দের পর দিন থেকে অভ্যন্তরীণ পোস্টাল ভোটারদের কাছে পোস্টাল প্যাকেজ প্রেরণ করবে।
প্রশিক্ষণ ও লোকবল: OCV-SDIP নির্বাচন কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ভিডিও প্রস্তুত করবে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ৮০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়ে OCV ও ICPV সংক্রান্ত কার্যক্রমে নিয়োজিত করবে।
মুদ্রণ কার্যক্রম: প্রাথমিকভাবে ২০ লাখ ভোটারের (১০ লাখ প্রবাসী এবং ১০ লাখ অভ্যন্তরীণ) জন্য অতিশিগগিরই মুদ্রণ কার্যক্রম হাতে নিতে বলা হয়েছে আর্মি প্রিন্টিং প্রেস ও বাংলাদেশ ডাক বিভাগকে।
সরঞ্জাম সংগ্রহ: নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগ ২০০টি কিউআর কোড রিডার ক্রয় করে ৭ ডিসেম্বরের মধ্যে OCV-SDIP-কে হস্তান্তর করবে।
সমন্বয় সভা: OCV-SDIP, বাংলাদেশ ডাক বিভাগ এবং আর্মি প্রিন্টিং প্রেস প্রতিদিন দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্মে সমন্বয় সভা করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)