ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সালমান শাহের এক নারী ভক্তকে লেখা চিঠি ভাইরাল
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ ছিলেন মেয়েদের জন্য স্বপ্নের নায়ক, এবং ভক্তদের প্রতি তার স্নেহ ও আন্তরিকতা ছিল অতুলনীয়। বহু ভক্ত তাকে চিঠি লিখলেও, তার কাছ থেকে উত্তর পাওয়া ছিল একরকম স্বপ্নের মতো। তবে মৃত্যুর প্রায় দেড় বছর আগে, এক নারী ভক্ত ইথেনকে তিনি ব্যক্তিগতভাবে একটি চিঠি লিখেছিলেন, যা সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
১৯৯৫ সালের ৮ মার্চ, সালমান শাহ তার ব্যক্তিগত ডায়রিতে ইথেনের উদ্দেশ্যে লিখেছিলেন: "স্নেহের ইথেন, আমার অনেক ভালোবাসা ও স্নেহাশিষ নিও। তোমার চিঠি অনেক আগেই পেয়েছি। কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত।"
চিঠিতে তিনি আরও উল্লেখ করেছিলেন: "মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যিই খুব আনন্দ পাই এবং মনে মনে গর্বও বোধ করি। তোমাদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। এই ভালোবাসা আমৃত্যু যেন আমার সাথে থাকে এটাই প্রার্থনা করি। ব্যস্ততার কারণে সংক্ষেপে চিঠি শেষ করতে হচ্ছে, ক্ষমা চাইছি। ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইল। ইতি, সালমান শাহ।"
সালমান শাহের হাতে লেখা এই চিঠি ইথেন ৩০ বছর ধরে সযত্নে সংরক্ষণ করছেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যু হয়। তার প্রাক্তন স্ত্রী সামিরা হক এটিকে আত্মহত্যা বলে দাবি করেন। তবে মৃত্যুর প্রায় তিন দশক পর, আদালতের নির্দেশে পুলিশ এই মামলাটি পুনরায় হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর