×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা এইডস

২০২৫ নভেম্বর ০৫ ১৫:৩৯:৫২

ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা এইডস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ফার্মা এইডস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪৫ পয়সা, আগের বছর যা ছিল ১৯ টাকা ৬১ পয়সা।

এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৪ পয়সা, যা আগের বছর ছিল ৭ টাকা ৩০ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৫৮ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত