ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সিডিবিএলের নতুন এমডি আবদুল মোতালেব
নিজস্ব প্রতিবেদক: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবদুল মোতালেব। দীর্ঘ ৩৭ বছরেরও বেশি সময় ধরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে কাজ করা এই পেশাজীবী দেশের আর্থিক খাতে একজন অভিজ্ঞ ও পরিচিত নাম।
মোতালেব ২০১৮ সালে সিডিবিএলে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। ডিপোজিটরি সেবা, স্টক এক্সচেঞ্জ অপারেশন ও প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে তার রয়েছে গভীর দক্ষতা ও নেতৃত্বগুণ।
এক্সচেঞ্জ টেকনোলজি, আইডেন্টিটি ম্যানেজমেন্ট এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন ব্যবস্থাপনায়ও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তার পেশাগত যাত্রা বাংলাদেশের শেয়ারবাজারের প্রযুক্তিনির্ভর রূপান্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
সিডিবিএলের নতুন এমডি হিসেবে নিয়োগ পাওয়ার পর মোতালেব বলেন, “এই দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিরাট সম্মান। বাংলাদেশের শেয়ারবাজারে উদ্ভাবন, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
সিডিবিএলের পরিচালনা পর্ষদ মোতালেবের নিয়োগকে প্রতিষ্ঠানের চলমান ডিজিটাল রূপান্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে। তাদের বিশ্বাস, তার নেতৃত্বে সিডিবিএল আরও শক্তিশালী, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
পর্ষদ জানায়, তার বিস্তৃত অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব সিডিবিএলের কার্যক্ষমতা, স্বচ্ছতা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকৌশলী মোতালেব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তার নেতৃত্বে সিডিবিএল ভবিষ্যতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে এবং স্টেকহোল্ডারদের জন্য টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এএেএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি