ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের আয় বেড়েছে প্রায় দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) দাঁড়িয়েছে ১ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৫৫ পয়সা। অর্থাৎ এক বছরে ইউনিটপ্রতি আয়ে প্রায় দ্বিগুণ প্রবৃদ্ধি অর্জন করেছে ফান্ডটি।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফান্ডটির সম্মিলিত ইপিইউ হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি ৭২ পয়সা লোকসান হয়েছিল। ফলে ২০২৫ সালে ফান্ডটির আয় প্রবৃদ্ধি গত বছরের তুলনায় উল্লেখযোগ্য ইতিবাচক ধারা তৈরি করেছে।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রয়মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের তুলনায় উন্নতি নির্দেশ করে। তবে বাজারমূল্যে প্রতি ইউনিটের সম্পদমূল্য ছিল ৯ টাকা ১৮ পয়সা।
এএসএময
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর