ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। এসব সভায় কোম্পানিগুলোর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণার বিষয় বিবেচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-বে ঙ্গল উইন্ডশোর, ন্যাশনাল পলিমার, সোনারগাঁও টেক্সটাইল, সামিট পাওয়ার, নভানা ফার্মাসিউটিক্যালস, ইফাদ অটোস, তিতাস গ্যাস, ইউনিয়ন ব্যাংক ও কোহিনূর কেমিক্যাল।
কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে। বাকিগুলো ৩০ জুন ২০২৫ অর্থবছরের ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, সামিট পাওয়ারের বোর্ড সভা হবে ২২ অক্টোবর বিকেল ৩টায়। ২৩ অক্টোবর বিকেল ৩টায় পৃথকভাবে বোর্ড বসবে ইউনিয়ন ব্যাংক ও কোহিনূর কেমিক্যালের। ২৫ অক্টোবর দুপুর ১২টায় ন্যাশনাল পলিমারের সভা অনুষ্ঠিত হবে।
সোনারগাঁও টেক্সটাইলের সভা হবে ২৬ অক্টোবর বিকেল ৩টায়, বেঙ্গল উইন্ডশোরের বিকাল সাড়ে ৩টায় এবং একই দিনে বিকেল ৪টায় ইফাদ অটোসের বোর্ড বৈঠক হবে।
তিতাস গ্যাসের সভা নির্ধারিত হয়েছে ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টায়, আর নভানা ফার্মাসিউটিক্যালসের সভা হবে ২৮ অক্টোবর বিকেল ৩টায়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?