ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

সপ্তাহশেষে সামান্য আলোর ঝলকানি শেয়ারবাজারে

২০২৫ অক্টোবর ১৬ ১৫:১২:২৯

সপ্তাহশেষে সামান্য আলোর ঝলকানি শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের শুরু থেকেই শেয়ারবাজারের সূচক ছিল নিম্নমুখী। সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা উত্থানে ফিরলেও পরবর্তী দুই কর্মদিবসে আবারও পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। তবে আজ (১৬ অক্টোবর) বাজার সেই ধারাবাহিক পতন থেকে কিছুটা বেরিয়ে এসেছে। আজকের লেনদেনে দিনভর সূচকের নাটকীয় উত্থান-পতন দেখা গেলেও, শেষ পর্যন্ত তা মাত্র ৩ পয়েন্টের সামান্য বৃদ্ধি নিয়ে থিতু হয়। যদিও সূচক কিছুটা ইতিবাচক অবস্থানে স্থির হয়েছে, তবুও টাকার অঙ্কে লেনদেন কমেছে।

সপ্তাহজুড়েই বাজার ছিল অস্থির। ডিএসইতে সপ্তাহ শুরু হয়েছিল ৫ হাজার ৩৮৩ পয়েন্ট নিয়ে, যা সপ্তাহ শেষে এসে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৯ পয়েন্টে। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন থেকে প্রায় ১৮ হাজার কোটি টাকা খোয়া গেছে।

বাজারের এই ধারাবাহিক দরপতন এমন এক সময়ে ঘটছে, যখন জুন ক্লোজিং হওয়া কয়েকটি কোম্পানি তাদের ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। এমনকি আগামী সপ্তাহেও বেশ কয়েকটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। সাধারণত, এমন পরিস্থিতিতে বাজার ঘুরে দাঁড়ানোই স্বাভাবিক; কিন্তু বাজারে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। এই লাগাতার পতনের কারণে সূচক এবং লেনদেন উভয়ই প্রায় তলানিতে এসে ঠেকছে।

বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশা করছেন, কোম্পানিগুলোর বোর্ড সভায় ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণার পর এবং ভালো ডিভিডেন্ড এর ভিত্তিতে বাজারে নতুন করে বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হবে। আজকের সামান্য ইতিবাচক অবস্থানকে বাজারের মোড় ঘোরানোর একটি সুযোগ হিসেবে দেখছেন তাঁরা এবং আশা করছেন আগামী সপ্তাহে শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর সুস্পষ্ট ইঙ্গিত দেবে।

আজ সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৯.৪১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬.২৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৭.৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ১৭৯টির দর কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি ৬২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৩ কোটি ১২ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১২টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬০.২১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৮০.১৩ পয়েন্ট কমেছিল।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্বর্ণের দামে রেকর্ড পতন

স্বর্ণের দামে রেকর্ড পতন

দেশের বাজারে নাটকীয়ভাবে কমছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত