ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আয় বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই) এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা যায়, সর্বশেষ তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে, তবে নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) সম্মিলিত ইপিএস আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৫ পয়সা।
তবে, বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) সম্মিলিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১ টাকা ৫১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সা।
অন্যদিকে, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে এনএভি দাঁড়িয়েছে ৫০ টাকা ৩৩ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ছিল ৫০ টাকা ১৭ পয়সা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল