ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আজ আসছে চার কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার খাতের চার কোম্পানি সমাপ্ত অর্থবছরের ও চলতি অর্থবছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করার জন্য আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বোর্ড সভা করবে। কোম্পানিগুলো হলো-লঙ্কাবাংলা ফাইন্যান্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ট্যানারী ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাষ্ট্রিজ।
কোম্পানিগুলোর মধ্যে আর্থিক খাতের লঙ্কাবাংলা ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সভায় কোম্পানিটি চলতি অথবছরের জানুয়ারী-মার্চ, এপ্রিল-জুন এবং জুলাই-সেপ্টেম্বর ২০২৫ সময়ের তিনটি অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদন তথা ইপিএস প্রকাশ করবে।
অন্যদিকে, চামড়া খাতের অ্যাপেক্স ট্যানারী এবং বস্ত্র খাতের ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাষ্ট্রিজ ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
আর বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
ডিভিডেন্ড ঘোষণা করার কোম্পানিগুলোর মধ্যে লঙ্কাবাংলা ফাইন্যান্স গতবছর ২০২৩ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং অ্যাপেক্স ট্যানারী ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাষ্ট্রিজ ২০২৪ সালে যথাক্রমে ৫ শতাংশ ক্যাশ ও ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
কোম্পানিগুলোর মধ্যে লঙ্কাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভা বিকাল ৩টায়, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল ৩টায়, অ্যাপেক্স ট্যানারীর বোর্ড সভা বিকাল ৪টায় এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাষ্ট্রিজের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে