ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল্ডম্যান স্যাকসে ইন্টার্নশিপ: রয়েছে কাজের সুযোগ
সরকার ফারাবী
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস স্নাতক শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অফ-সাইকেল ইন্টার্নশিপ প্রোগ্রামের আবেদন গ্রহণ শুরু করেছে। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা লাভের পাশাপাশি বৈশ্বিক আর্থিক খাতে হাতে-কলমে শেখার সুযোগ পাবেন।
ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে এশিয়া-প্যাসিফিকের বিভিন্ন শহরে, যার মধ্যে রয়েছে সিউল, টোকিও, সাংহাই ও হংকং। আবেদন করার শেষ সময় শহর ও প্রোগ্রামভেদে পৃথকভাবে নির্ধারিত।
এই অফ-সাইকেল ইন্টার্নশিপ প্রোগ্রামের মেয়াদ ৩ থেকে ১২ মাস। নির্বাচিত শিক্ষার্থীরা অভিজ্ঞ পেশাদারদের তত্ত্বাবধানে কাজ করার মাধ্যমে বিনিয়োগ ব্যাংকিং এবং গবেষণাভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
গোল্ডম্যান স্যাকস গ্রুপ, ইনকরপোরেটেড বা গোল্ডম্যান স্যাকস একটি প্রধান বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান, যা বিনিয়োগ ব্যাংকিং, সিকিউরিটিজ, বিনিয়োগ ব্যবস্থাপনা ও ভোক্তা ব্যাংকিং-সংক্রান্ত সেবা প্রদান করে। প্রতিষ্ঠানটি ১৮৬৯ সালে মার্কাস গোল্ডম্যানের হাতে যাত্রা শুরু করে এবং এর সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
ইন্টার্নশিপের ক্ষেত্র ও অবস্থান
সিউল: ইনভেস্টমেন্ট ব্যাংকিং; অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৫);
সিউল: গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ; সিজনাল/অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৬);
সাংহাই: গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ; সিজনাল/অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৫);
হংকং: গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ; সিজনাল/অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৫);
হংকং: গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ (হেলথকেয়ার); সিজনাল/অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৬);
হংকং: গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ; ম্যাক্রো রিসার্চ (ইকোনমিকস); সিজনাল/অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৫);
টোকিও: গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ (ম্যাক্রো রিসার্চ, ইকোনমিকস) সিজনাল/অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৫);
টোকিও: গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ (ম্যাক্রো রিসার্চ, পোর্টফোলিও স্ট্র্যাটেজি); সিজনাল/অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৫);
আবেদনের যোগ্যতা
১) আবেদনকারীদের হতে হবে শেষ বর্ষের শিক্ষার্থী, শেষের আগের বর্ষের শিক্ষার্থী, অথবা সদ্য স্নাতক;
২) প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে গ্যাপ ইয়ার নেওয়া যাবে;
৩) ইন্টার্নশিপের মেয়াদ হবে ৩ থেকে ১২ মাস;
৪) পদভেদে অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন হতে পারে;
ইন্টার্নশিপের সুবিধা
১) বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আর্থিক খাতে কাজ শেখার সুযোগ;
২) গোল্ডম্যান স্যাকসের অভিজ্ঞ পরামর্শদাতাদের সরাসরি তত্ত্বাবধানে কাজের অভিজ্ঞতা;
৩) বিনিয়োগ গবেষণা ও ফাইন্যান্সের বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান অর্জনের সুযোগ;
৪) জব শ্যাডোয়িং ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ;
৫) সিউল, টোকিও, সাংহাই ও হংকংয়ের মতো বৈশ্বিক আর্থিক কেন্দ্রে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ;
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানেক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা