ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবার দিশা পাটানির বাড়িতে গুলা'গুলি
বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের সালমান খান হোম হামলার ঘটনা কাটতে না কাটতেই এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলি বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে এই হামলা সংঘটিত হয়, তবে এতে কেউ আহত হয়নি। হামলার কারণ ও অভিযুক্তদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে গ্যাং স্টার বাহিনী হামলার দায় স্বীকার করে একটি পোস্ট প্রকাশ করে। পোস্টে বলা হয়েছে, অভিনেত্রী এবং তার পরিবারে থাকা কিছু ব্যক্তি তাঁদের ধর্মীয় ও সাধুদের অপমান করেছেন। তারা হুমকি দিয়ে বলেছেন, ভবিষ্যতে কেউ এ ধরনের আচরণ করলে তার পরিণতি ভোগ করতে হবে।
এ ব্যাপারে দিশা পাটানি এবং তার বড় বোন খুশবু এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।
পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীদের খুঁজছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের সত্যতা যাচাই করছে। স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে, তল্লাশি ও আলামত সংগ্রহ প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় প্রকাশ করা হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল