ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'দ্য ব্যাডস অব বলিউড'-এর ট্রেলার প্রকাশ, নেটপাড়ায় ঝড়
বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে পা রেখেছেন। তার বহু প্রতীক্ষিত প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাডস অব বলিউড- এর ট্রেলার সোমবার (৮ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। দর্শকরা একদিকে যেমন আরিয়ানের স্টাইলিশ সিনেমা-মেকিংয়ের প্রশংসা করছেন, তেমনই অধীর আগ্রহে সিরিজের মুক্তির দিনের জন্য অপেক্ষা করছেন।
ট্রেলারের পরতে পরতে রয়েছে ভরপুর ড্রামা, নাচ, গান এবং রঙিন বিনোদনের পশরা, যা পুরোটাই বলিউডি ফিল্মি ছোঁয়ায় নির্মিত। সিরিজে মুখ্যচরিত্রে লক্ষ্য অভিনীত আসমান সিং নামক এক সাধারণ ছেলের তারকা হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে। বাবা-মায়ের (বিজয়ন্ত কোহলি ও মোনা সিং) অনুপ্রেরণায় ছেলেটি সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখে। তবে তার এই যাত্রা মসৃণ নয় সুপারস্টার অজয় তলওয়ার-এর সঙ্গে সংঘাত, তারই মেয়ের প্রেমে পড়া এবং শেষমেশ নিজের জায়গা করে নেওয়ার লড়াই সব মিলিয়ে এটি একটি বাণিজ্যিক ঢংয়ে গড়া কাহিনি।
ট্রেলারে মজার দৃশ্যে আমির খানকে ছি ছি করতে দেখা গেছে, তেমনই ট্রেলারের একেবারে শেষে শাহরুখ খানের মুখে গালাগালি শুনে নেটপাড়া নড়েচড়ে বসেছে! তবে সিরিজটির সবচেয়ে বড় চমক হলো বলিউডের হেভিওয়েট তারকাদের ক্যামিও উপস্থিতি। টিজারে সালমান খান, করণ জোহর এবং ব়্যাপার বাদশার দেখা মিললেও, ট্রেলারে বাজিমাত করেছেন শাহরুখ খান, আমির খান, এস.এস. রাজামৌলি, দিশা পাটানি, অর্জুন কাপুর ও রাজকুমার রাও। এক কথায়, এই সিরিজ ঘিরে যেন তারকার মেলা বসেছে।
প্রধান চরিত্রে রয়েছেন লক্ষ্য, সাহের বাম্বা, মনোজ পাওয়া, মণীশ চৌধুরী, রাঘব জুয়েল, অন্যা সিং, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, রজত বেদি ও গৌতমী কাপুর। সিরিজটি প্রযোজনা করেছে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সহ-নির্মাতা হিসেবে রয়েছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে এই তারকাবহুল ওয়েব সিরিজটি মুক্তি পাবে। আরিয়ান খানের প্রথম পরিচালনায় যে একটি ঝকঝকে বলিউডি ধামাকা আসছে, ট্রেলারেই তার স্পষ্ট ইঙ্গিত। এখন দেখার বিষয়, সিরিজটি সত্যিই কি বলিউডের অন্দরকাহিনিকে রঙিন মোড়কে দর্শকের সামনে তুলে ধরতে পারে কি না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল