ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে স্থিতিশীল সংশোধন, নতুন উচ্চতার সংকেত
নিজস্ব প্রতিবেদক: সূচক ও লেনদেন এক বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর শেয়ারবাজারে আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) দেখা দিয়েছে সামান্য সংশোধন। তবে বাজার বিশ্লেষকরা এটিকে পুরোপুরি স্বাভাবিক ও স্বাস্থ্যকর বলেই অভিহিত করছেন। তাদের মতে, সাময়িক মুনাফা গ্রহণের প্রবণতা সত্ত্বেও বাজারের সামগ্রিক ধারা এখনো ইতিবাচক, যা ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে। ধারাবাহিকভাবে বাড়ছে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও তারল্য, যা বাজারকে স্থিতিশীল ভিত্তির ওপর এগিয়ে নিচ্ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেন শুরু প্রথম ঘন্টায় সুচক ও লেনদেন বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। শুরুটা যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারতো তবে দিনশেষে লেনদেন ২ হাজার কোটি ছাড়িয়ে যেত। কিন্ত বেলা ১১টার পর সূচকের একটানা পতন ঘটে। এরপর আবারও সূচকের তীর উপরের দিকে উঠে যায়। কিন্তু দুপুর সোয়া ১২টার পর সূচকের একটানা পতন ঘটে যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ফলে দিনেশষে সূচকের পাশাপাশি লেনদেনও কমে যায়। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৫.২১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯১.৯৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৭টির দর বেড়েছে, ২২৩টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪১ কোটি ৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
এদিন সিএসইতে ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২১টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭০.০৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২১.০৯ পয়েন্ট বেড়েছিল।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি