ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বিক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন কোম্পানি
আজ ৩১ আগস্ট সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবসের লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারে। সর্বশেষ তথ্য অনুযায়ী ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় প্রায় ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ৫ হাজার ৬০০ পয়েন্টে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। বাজারের এই এমন ইতিবাচক পরিস্থিতিতে এক ডজন কোম্পানির শেয়ারের বিক্রেতা পাওয়া যাচ্ছেনা। যে কারণে বেলা সোয়া ১১টার মধ্যে এসব কোম্পানির শেয়ার হল্টেড হয়ে গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য বেড়িয়ে এসেছে।
কোম্পানিগুলো হলো- বে-লিজিং, ইভিন্স টেক্সটাইল, ইনটেক অনলাইন, আমরা টেকনোলোজিস, সাইফ পাওয়ারটেক, বিআইএফসি, মিথুন নিটিং, ফাস্ট ফাইন্যান্স, এপোলো ইস্পাত, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।
আলোচ্য সময়ে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বে-লিজিংয়ের। বেলা সোয়া ১১টায় কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইভিন্স টেক্সটাইলের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনটেক অনলাইনের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা টেকনোলোজিসের ১ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ, বিআইএফসির ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ১ টাকা ৮০ পয়সা বা ৯.৬৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮ শতাংশ, এপোলো ইস্পাতের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৫.৫৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৫.২৫ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস