ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বিক্রেতা সঙ্কটে হল্টেড ১২ কোম্পানি
শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে এবং স্বাভাকিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯২ পয়েন্টে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহের শীর্ষে রয়েছে ১২ কোম্পানি শেয়ার। যে কারণে বেলা ১১ টাকা ১০ মিনিট পর্যন্ত এই ১২ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। এক কথায় বলতে গেলে কোম্পাানিগুলোর শেয়ার ক্রেতাদের ধরাছোয়ার বাইরে চলে গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য বেড়িয়ে এসেছে।
কোম্পানিগুলো হলো- এইচআর টেক্সটাইল, বে-লিজিং, নূরানী ডাইং, এপোলো ইস্পাত, রিংশাইন টেক্সটাইল, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফিনিক্স ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, নিউলাইন ক্লোথিংস, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ফ্যামিলি টেক্স এবং প্রিমিয়ার লিজিং।
আলোচ্য সময়ে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে নিউলাইন ক্লোথিংসের। বেলা ১১টা ১০ মিনিটে কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এইচআর টেক্সটাইলের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনেন। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৫০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বে-লিজিংয়ের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, নূরানী ডাইংয়ের ২০ পয়সা বা ৮.০০ শতাংশ, এপোলো ইস্পাতের ২০ পয়সা বা ৭.৮৯ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, রিংশাইন টেক্সটাইলের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ এবং ফ্যামিলিটেক্সের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ