ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মন্দা প্রবণতায়ও শেয়ারবাজারে ১১ কোম্পানির ঝলক
আজ বুধবার (২৭ আগস্ট) সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩.৩১ পয়েন্টে। এছাড়া, লেনদেনে অংশ নেয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টির দর বেড়েছে, কমেছে ১৭৪টির। অর্থাৎ দাম বাড়ার চেয়ে আজ কমেছে বেশি। বাজারের এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল ১১ কোম্পানির শেয়ারে। এই ১১ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। এর ফলে শেয়ারগুলো স্বয়ংক্রিয়ভাবে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, নিউলাইন ক্লোথিংস, নূরানী ডাইং, ইউনিয়ন ক্যাপিটাল, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফিনিক্স ফাইন্যান্স এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে রিজেন্ট টেক্সটাইলের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা থেকে ৩ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৫ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪৮ টাকা থেকে ৫২ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৮ কোটি ৩৬ লাখ ২ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সাফকো স্পিনিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৪০ পয়সা থেকে ১৫ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১ কোটি ২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৮৫ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ১ টাকা ৮০ পয়সা বা ৯.৬৩ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ, নূরানী ডাইংয়ের ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ২০ পয়সা ৭.১৪ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১২৭ টাকা ৬০ পয়সা বা ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৫২ টাকা ৪০ পয়সা, ২০ টাকা ৫০ পয়সা, ৬ টাকা ১০ পয়সা, ২ টাকা ৫০ পয়সা, ৪ টাকা, ২ টাকা ৮০ পয়সা, ৩ টাকা এবং ২ হাজার ৬৮০ টাকা ৯০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি