ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সামান্য পতনেও শেয়ারবাজারে লেনদেন বেড়েছে
শেষ বেলায় মুনাফা তোলাা চাপে মঙ্গলবার (২৬ আগস্ট) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দুপুর পৌনে ১টা পর্যন্ত স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। এরপর বিনিয়োগকারীরা মুনাফা তুলতে শুরু করা কারণে সূচকের তীর একটানা নিচের দিকে নেমে যায়। এর ফলে দিনশেষে প্রধান সূচক সামান্য কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে সূচক আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৫৫ পয়েন্টে। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু দুপুর পৌনে ১টার সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৮.৮৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০.২২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৩.৭১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৭টির দর বেড়েছে, ২১৫টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৯২ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩টির, কমেছে ১০৩টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৮.৬১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৯০.৯৩ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি