ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সর্বোচ্চ আগ্রহের শীর্ষে ৫ কোম্পানির শেয়ার
আগের কার্যদিবসের মতো আজ সোমবারও (২৫ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৫.৪০ পয়েন্টে। এছাড়া, লেনদেনে অংশ নেয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৮টির দর বেড়েছে। বাজারের এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় ছিল ৫ কোম্পানির শেয়ারে। এই ৫ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। এর ফলে শেয়ারগুলো হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- রিপাবলিক ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ১০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৩০ পয়সা থেকে ৩৩ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ওরিয়ন ফার্মার। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩২ টাকা ৪০ পয়সা থেকে ৩৫ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১০ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সেন্ট্রাল সেন্ট্রাল ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪৫ টাকা থেকে ৪৮ টাকায় লেনদেন হয়। দিনশেষে কোম্পানিটির ১০ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য ২ কোম্পানির মধ্যে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ দর বেড়েছে দাঁড়িয়েছে যথাক্রমে- ২৭ টাকা ১০ পয়সা ও ৩ টাকা ২০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি