ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সূচকের বড় উল্লম্ফনে মুখ্য ভূমিকায় ৭ কোম্পানি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৫.৪০ পয়েন্টে। সূচকের এমন বড় উত্থানের নেতৃত্বে ছিল ৭ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা এবং ব্যাংক এশিয়া। এই ৭ কোম্পানির শেয়ার আজ ডিএসইর সূচকে যোগ করেছে ৩০ পয়েন্ট।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটি ডিএসইর সূচকে প্রায় ৭ পয়েন্টর যোগ করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ২.৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮ টাকা ৮০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬৭ টাকা ১০ পয়সা থেকে ৬৯ টাকা ৪০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১১ কোটি ৫১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বিকন ফার্মা। কোম্পানিটি আজ ডিএসইর সূচকে ৬ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৩০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২৬ টাকা ৯০ পয়সা থেকে ১৩৮ টাকা ৬০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৩২ কোটি ৪ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। কোম্পানিটি আজ ডিএসইর সূচকে ৪ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ১.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টাকা ৯০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকা ৬০ পয়সা থেকে ৪৪ টাকা ৮০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি ব্যাংক ৩ পয়েন্টের বেশি, স্কয়ার ফার্মা পায় ৩ পয়েন্ট, ওরিয়ন ফার্মা প্রায় ২ পয়েন্ট এবং ব্যাংক এশিয়া প্রায় ২ পয়েন্ট যোগ করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি