ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মন্দার মাঝেও ৬ কোম্পানির শেয়ারে বিক্রেতা উধাও!
আগের দুই দিনের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও (২১ আগস্ট) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৪.৯৬ পয়েন্টে। এছাড়া, লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে, কমেছে ২০৮টির। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল ৬টি কোম্পানির শেয়ারে। এই ৬ কোম্পানির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। এর ফলে শেয়ারগুলো বিক্রেতাশুন্য হয়ে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সমতা লেদার, সালভো কেমিক্যাল, কেঅ্যান্ডকিউ, সোনালী পেপার এবং জাহিন টেক্সটাইল।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬৯ টাকা ১০ পয়সা থেকে ৭২ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২১ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার টানা ১০ কার্যদিবস যাবত উত্থান প্রবণতায় রয়েছে। এ সময়ে শেয়ারটির দাম ৪২ টাকা ২০ পয়সা থেকে ৭২ টাকা ৬০ পয়সায় উঠেছে। দাম বেড়েছে ৩০ টাকা ৪০ পয়সা বা ৭২ শতাংশের বেশি।
এদিন দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সমতা লেদারের। ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা ২০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯৪ টাকা থেকে ১০৪ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৪ কোটি ১৩ লাখ ৪২ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সালভো কেমিক্যালের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা ৮০ পয়সা থেকে ৩০ টাকায় লেনদেন হয়। দিনশেষে কোম্পানিটির ৮ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- কেঅ্যান্ডকিউ- এর ২৮ টাকা ৩০ পয়সা বা ৮.৭৪ শতাংশ, সোনাীল পেপারের ১৮ টাকা ৪০ পয়সা বা ৮.৭২ শতাংশ এবং জাহিন টেক্সের ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৩৫২ টাকা ১০ পয়সা, ২২৯ টাকা ৪০ পয়সাা ও ৫ টাকায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে