ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বাজার টেনে নামাল ১০ কোম্পানির শেয়ার
তৃতীয় দিনের মতো আজ বুধবার (২০ আগস্ট) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৯.৪১ পয়েন্টে। যদিও দিনের প্রথম ইতিবাচক প্রবনতায় লেনদেন শুরু হয়েছিল। এদিন সূচক টেনে নামানোর ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাইটেক, কহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম, সোস্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। আজ এই ১০ কোম্পানি ডিএসইর সূচক কমিয়েছে ২৩ পয়েন্ট।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট কমিয়েছে বেক্সিমকো ফার্মা। আজ কোম্পানিটি ডিএসইর সূচক থেকে ৭ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন কোম্পানটির শেয়ার দর ৬ টাকা ৪০ পয়সা বা ৪.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ১২১ টাকা ৮০ পয়সা থেকে ১৩৩ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২৭ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে ব্যাংকটি কমিয়েছে প্রায় ৩ পয়েন্ট। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ১.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪০ পয়সায়। আজ ব্যাংকটির শেয়ার দর ৪৪ টাকা ১০ পয়সা থেকে ৪৫ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ২ কোটি ১৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে সিটিব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে ব্যাংকটি কমিয়েছে ২ পয়েন্টের বেশি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৬০ পয়সা বা ২.৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সায়। আজ ব্যাংকটির শেয়ার দর ২৩ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ২২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ডিএসইর সূচক থেকে ২ পয়েন্টের বেশি কমিয়েছে পূবালী ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ১.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮ টাকা ৮০ পয়সায়। আজ ব্যাংকটির শেয়ার দর ২৮ টাকা ৭০ পয়সা থেকে ২৯ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ৮৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রায় ২ পয়েন্ট, ওয়ালন হাইটেক প্রায় ২ পয়েন্ট, কহিনুর কেমিক্যাল প্রায় ২ পয়েন্ট, লাফার্জহোলসিম প্রায় ১ পয়েন্ট, সোস্যাল ইসলামী ব্যাংক প্রায় ১ পয়েন্ট এবং এক্সিম ব্যাংক প্রায় ১ পয়েন্ট কমিয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)