ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সালমান রহমান ও ছেলে শায়ান শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ
আলোচিত বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান রহমানকে শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৩০ জুলাই), বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো ক্যুপন বন্ড’-এর মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করার অভিযোগে সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা এবং শেয়ারবাজার থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে, সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমানকেও একই অপরাধে ৫০ কোটি টাকা জরিমানা ও আজীবন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
এছাড়াও, এই ঘটনায় জড়িত থাকার দায়ে আইএফআইসি ইনভেস্টমেন্টসের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য শেয়ারবাজার সংক্রান্ত সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধেও এনফোর্সমেন্ট কার্যক্রম নেওয়া হবে বলে ব্যাংককে সতর্ক করা হয়েছে।
অপরদিকে, ক্রেডিট রেটিং সংস্থা এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ারবাজারের তৎকালীন মনোনীত পরিচালক এআরএম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল, কামরুন নাহার আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক সুধাংশু সরকার বিশ্বাসের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিএসইসির ‘শেয়ারবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটি’ শ্রীপুর টাউনশিপ বন্ড ইস্যুর অনিয়ম ও বিধি লঙ্ঘনের বিষয়ে তদন্ত রিপোর্ট কমিশনে জমা দেওয়ার পরই এই কঠোর সিদ্ধান্তগুলো গৃহীত হয়।
‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো ক্যুপন বন্ড’ ২০২৩ সালের ৪ জুন অনুমোদিত হয় এবং ১২ জুলাই সম্মতিপত্র ইস্যু করা হয়। এই বন্ডের নামের সঙ্গে আইএফআইসি ব্যাংকের নাম যুক্ত থাকলেও মূল ইস্যুকারী ছিল শ্রীপুর টাউনশিপ লিমিটেড। কমিশনের তদন্তে উঠে এসেছে, এই বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা